।। বাক্‌ ১১৯ ।। ইন্দ্রনীল ঘোষ ।।



ফিরতি-পথ
ইন্দ্রনীল ঘোষ

আন্তরীণ শিরায়, সন্ধে নামছে। বাইরে অন্ধকার। ভেতর থেকে ভেতরে ক্রমাগত ছড়িয়ে পড়ছে পথ। ফিরতি-পথ। যেখানে একসাথে গোটা অঞ্চলের আলো দেখা যেত। মড়কের দিন দেখা – বিলাপ করছে প্রতিটা দরজা। তারপর দরজা উপড়ে চ’লে যেত কেউ কেউ – জানলা নিংড়ে। পুরো দৃশ্যে জ’মে ওঠা পাতা – এ’ পথেই। শীতে, আমরা আগুন জ্বালতাম।
আগুনের মধ্যে রেঁষা ও ধানের গুনগুন। ফসলের চেয়েও ফসলের গুনগুন, সত্যি খাবার হয়ে ওঠে একদিন। ভাত ফোটে। দাঁড়িয়ে থাকা একটা জীবনের পাশে ভাত ফোটে।

ফিরতি-পথে এইসব ধারাবাহিক দাঁড়িয়ে থাকাগুলো। বিদেশি সূচের মতো আচ্ছন্ন পাতা ওড়ে। এই ঠিকানাহীন ভাত ফোটার পাশে।

   চিত্রঋণ – Marcel Caram

No comments:

Post a Comment